ছবির ক্যাপশন:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে এতিম ও সুবিধা বঞ্চিত সরকারি শিশু পরিবারে সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জান্নাতুল ফেরদৌস। গতকাল শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতি এর আয়োজন করে। অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ছোট্ট সোনামণিদের সঙ্গে ইফতার করতে পারার অনুভূতিটা অন্যরকম। তাদের মুখের মায়ায় আমাদের মন ভরে গেছে। তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব।’

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার প্রমুখ।
