ওমরায় গিয়ে মারা গেলেন গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফুল

আপলোড তারিখঃ 2024-03-17 ইং
ওমরায় গিয়ে মারা গেলেন গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফুল ছবির ক্যাপশন:

সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে মারা গেলেন মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম। গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুরের দিকে তার মৃত্যু হয়। তিনি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হােগলবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর বড় ছেলে। চাকরির সুবাদে তিনি গাংনী শহরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, প্রভাষক আশরাফুল ইসলাম সৌদি আরবের আসওয়াদ পাথরে চুমু দিতে গিয়ে স্টোক করেন। এসময় তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)