গাংনীতে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
গাংনীতে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আমিরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি চারচারা থেকে র‌্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আমিরুল ইসলাম সাহেবনগর গ্রামের রঞ্জিত মন্ডলের ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মনিরুজ্জামান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাহারবাটিতে অভিযান চালায়। এসময় আমিরুলকে গ্রেপ্তার করা হয়। আমিরুল ইসলামের নামে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গাংনী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব।

জানা গেছে, কাজিপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশে লোক পাঠান আমিরুল ইসলাম। বিদেশ যাওয়া লোকজন কাজ না পেয়ে আটক অবস্থা কাটাতে থাকেন। এর জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি ভুক্তভোগীদের পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা করা হয়। ওই মামলার ৪ নম্বর আসামি আমিরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)