ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৌশলে চালককে দোকানে পাঠিয়ে পাখিভ্যান নিয়ে উধাও হয়েছে দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক কিশোর আশিক একই উপজেলার কাদিপুর পুলপাড়া গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে।
পাখিভ্যান চালক আশিক বলেন, ‘পরিবারে বাড়তি আয়ের জন্য কিশোর বয়সেই পাখিভ্যান চালানো শুরু করি। নিত্যদিনের ন্যায় বৃহস্পতিবার সকালেও পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে দর্শনা থেকে দুজন যাত্রী আমার ভ্যানে চড়ে কার্পাসডাঙ্গা বাজারে আসে। বাজারে পৌঁছালে তাদের মধ্যে একজন দঁড়ি (নসিমন) কেনার কথা বলে আমাকে বাজারের ভেতরের একটি দোকানে নিয়ে যায়। দঁড়ি কিনে ফিরে এসে দেখি ভ্যান নেই। পরে আমার সঙ্গে যাওয়া ওই যাত্রীকেউ খুঁজে পাইনি।’ এসময় আশিক দিশাহারা হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুনার রসিদ বলেন, কার্পাসডাঙ্গা বাজারে এক পাখিভ্যান চালক প্রত্যারণার শিকার হয়েছে জেনেছি। যাত্রী সেজে দুজন প্রতারক তার ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীকে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
