আলমডাঙ্গায় ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
আলমডাঙ্গায় ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার কামালপুর মাঠপাড়ায় এ অভিযান চালায়।

অভিযানে নিজ বাড়ি থেকে হাবিবুর রহমান সোহেল (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালান করে তাকে জরিমানা ও কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত সোহেল কামালপুর মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সোহেলকে তার বাড়ি থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)