চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জাহিরা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিকেলে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। জাহিরা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ঈদগাপাড়ার শাহজাহান মোল্লার স্ত্রী।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে ফেনসিডিল বিক্রি হচ্ছে বলে খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশের ওই দল। পরে জাহিরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর ব্যাগ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সেদিনই জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস বাদী হয়ে জাহিরা বেগমের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় মামলা করেন। ১০ জন সাক্ষীর মধ্য ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)