চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসপি ফয়জুর রহমান

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসপি ফয়জুর রহমান ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা, মোবাইল, জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি চক্র গ্রেপ্তার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা, গুজব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সভায় উপস্থিত জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও জেলার সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম, ডিএসবি, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই’সহ (প্রশাসন) বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ সভায় উপস্থিত ছিলেন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)