চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের ফেনসিডিল ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ওরফে রব (৪৫)। তিনি সদর থানাধীন দিগড়ী ইসলামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধু মৃধা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রউফ ওরফে রব একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকাল আব্দুর রউফ ওরফে রবকে পলাতক আসামি করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)