অন্যের নাম ও সিল ব্যবহার করে বিয়ে পড়াতেন তিনি

আপলোড তারিখঃ 2024-03-14 ইং
অন্যের নাম ও সিল ব্যবহার করে বিয়ে পড়াতেন তিনি ছবির ক্যাপশন:

জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরহাদ হোসেন রাজু (৪০) নামের এক ভুয়া কাজিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ফরহাদ হোসেন রাজু জীবননগর পৌর শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড মসজিদের পশ্চিম পাশের একটি মার্কেটে কাজি ফরহাদ হোসেন রাজুর চেম্বারে অভিযান চালানো হয়। এসময় অন্যের নাম ও সিল ব্যবহার করে ফরহাদ হোসেন রাজু বিয়ে ও তালাক রেজিস্ট্রি কার্যক্রম পরিচালনা করেন বলে প্রমাণ মেলে। তিনি নিজের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ নিজে বাদী হয়ে কাজি ফরহাদ হোসেন রাজুর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)