মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

আপলোড তারিখঃ 2024-03-14 ইং
মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা ছবির ক্যাপশন:

মহেশপুর উপজেলার স্বরুপপুরে ছেলের লাঠির আঘাতে মারা গেছেন মা শ্যামলী খাতুন (৪২)। নিহত শ্যামলী খাতুন কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ছেলে রতন হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেশাগ্রস্ত রতন প্রায়ই তার মায়ের কাছ থেকে টাকা নিতো। গতকাল বুধবার বিকেলে টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকে গালমন্দ করেন রতন। মা টাকা দিতে না চাইলে রতন লাঠি দিয়ে মাথায় আঘাত করেন তাকে। এতে শ্যামলী খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই অভিযান চালিয়ে রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)