সাংবাদিকতায় সার্বিক সহযোগিতার আশ্বাস নূর হাকিমের

আপলোড তারিখঃ 2017-09-06 ইং
সাংবাদিকতায় সার্বিক সহযোগিতার আশ্বাস নূর হাকিমের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এম. নুরুনবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক বিডিটুডেজ’র জেলা প্রতিনিধি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ, বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি শরীফ উদ্দীন, সাধারণ সম্পাদক এম.বি ফয়সাল তানজির, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি তুহিন রেজা। বক্তারা অভিন্ন ভাষায় মফস্বল সাংবাদিকদের সুযোগ-সুবিধা/ বিভিন্ন ক্ষেত্রে তাদের ভুমিকা, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ঘর নির্মাণের স্থানসহ উন্নয়নের বিষয়ে কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. নুর হাকিম বলেন, আমি এ জেলার মানুষ, আমি দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের পাশে আছি এবং থাকবো। আপনাদের সার্বিক বিষয়ে আমি অন্তরের অন্তস্থল থেকে সহযোগীতা করবো। সাংবাদিকতার ক্ষেত্রে যে কোন সমস্যা আমাকে অবহিত করলে আমি সেটা দেখব। সভাপতির বক্তব্যে এম. নুরুনবী বলেন, আমরা কেবলমাত্র সাংবাদিকতা নয়, বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডে অংশ নিতে যাচ্ছি। তিনি প্রধান অতিথিকে সর্বক্ষেত্রে দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের পাশে থাকার উদাত্ত আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, অর্থ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান জসিম, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, এসএম সুজন, মো. সজন, জাহিদুল ইসলাম, সাইবুর রহমান, ইমতিয়াজ রহমান রয়েল এবং প্রধান অতিথি সম্পাদকের সফরসঙ্গীসহ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন- ক্লাবের সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা খবর অনলাইন পোর্টালেরর সম্পাদক আজকের জনবাণীর চুয়াডাঙ্গা প্রতিনিধি আলী আজগর সোনা

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)