আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনার কলেজছাত্র নিহত

আপলোড তারিখঃ 2024-03-13 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনার কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় জীবন মাহমুদ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জীবন মাহমুদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের ছেলে। সে আমলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে জীবন মাহমুদ টিসিবির পণ্য নিতে বাড়ি থেকে বের হয়। পণ্য দিতে দেরি হওয়ায় সে তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে আলমডাঙ্গা উপজেলার হারদীতে ঘুরতে যায়। ফেরার পথে হারদী-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরাম জানান, রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)