চুয়াডাঙ্গা শহরে মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-03-12 ইং
চুয়াডাঙ্গা শহরে মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানে ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দুজনকে আটক করা হয়। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলা চারটার দিকে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় থেকে তাদেরকে আটকের পর সাজাপ্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবুল বাশার (৪৮) ও জ্বীনতলাপাড়ার বড় বুড়োর ছেলে রনি (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের একাডেমি মোড় থেকে আবুল বাশার ও রনিকে আটক করা হয়। তাদের নিকট থেকে ২ অ্যাম্পুল করে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ জব্দ হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আবুল বাশারকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন এবং রনিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)