ঝিনাইদহে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2024-03-12 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ৭১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার টিকারী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সাগর মিয়া, মৃত হায়দার আলীর ছেলে লিটন হোসেন ও উথলী গ্রামের হামিদুর রহমানের ছেলে সোহেল রানা।

এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, টিকারী ব্রিজ এলাকায় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছে। এসময় উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেনের নেতৃত্বে তাদের একটি দল অভিযান চালিয়ে ৭১ বোতল ফেনসিডিল ও মাদক পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ ৩ কারবারিকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)