পশ্চিমবঙ্গের দুই শিল্পী মুগ্ধ করলো ঝিনাইদহের মানুষের

আপলোড তারিখঃ 2024-03-12 ইং
পশ্চিমবঙ্গের দুই শিল্পী মুগ্ধ করলো ঝিনাইদহের মানুষের ছবির ক্যাপশন:

ভারতের পশ্চিমবঙ্গের দুই শিল্পী সংগীত সন্ধ্যায় মুগ্ধ করলো ঝিনাইদহের মানুষের। বাংলাদেশ গণশিল্পী সংস্থার ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে গত রোববার রাতে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। তবলা লহড়া, খেয়াল, ঠুমরী ও বিভিন্ন ঘরানার ধ্রুপদী সংগীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের দুই শিল্পী পণ্ডিত শুভ্রাংশু চক্রবর্তী ও পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, একই কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায় ও সংগীতজ্ঞ অজয় দাসসহ অন্যান্যরা। সংগীত সন্ধ্যা পরিচালনা করেন গণশিল্পীর আব্দুস সালাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)