ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল চেষ্টাসহ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধী আ. হামিদ। গতকাল সোমবার বিকেল পাঁচটায় কার্পাসডাঙ্গার কাস্টম মোড়ে নিজ বাড়িতে স্থানীয় সংবাদ কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন তিনি। আ. হামিদ কার্পাসডাঙ্গা গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলন আ. হামিদ শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে ফরিদুজ্জামান রানা। তিনি বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে আমার এলাকায় অত্যান্ত সুনামের সাথে বসবাস করে আসছি। আনুমানিক ৪ মাস পূর্বে আমার বাবা আ. হামিদ কার্পাসডাঙ্গা মিশনপল্লীর মৃত অমর মন্ডলের ছেলে নরেশ মন্ডলের কাছে ৯ নম্বর কার্পাসডাঙ্গা মৌজার অর্šÍভুক্ত ৫৭২ দাগে আট শতক জমি ন্যায্যমূল্য প্রদান করে খরিদ করে রেজিস্ট্রি করেন। পরবর্তীতে যার খাজনা খারিজ সব আমার নামে। জমিটি ক্রয় করার পরে জমির প্রকৃত মালিক নরেশ বিশ্বাসের কাছে বুঝে পেয়ে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে কার্পাসডাঙ্গা গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে ভারতীয় নাগরিক শুকলাল মোল্লা আমাদের ক্রয়কৃত জমিটি নিজের দাবি করে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। সে আমাদের জমিতে থাকা কাঁটা তারের বেড়া ভাড়াটিয়া লোকজন দিয়ে তুলে ফেলেছে।’
তিনি বলেন, ‘কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত সিমন মন্ডলের ছেলে আনন্দ মন্ডল ও কার্পাসডাঙ্গা গ্রামের মিখাইল কাটানির ছেলে রবিন কাটানির ছত্রছায়ায় ও তাদের কূটকৌশলে শুকলাল মোল্লা আমার ও আমার পরিবারের সম্মানহানি ও হেনস্তা করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে ও নানান মুখরোচক গল্প বানাচ্ছেন। আমার ও আমার বাবার বিরুদ্ধে তার করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। যার কোনো প্রকারের সত্যতা নেই। আমি ও আমার পরিবারের লোকজন সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইন মোতাবেক চলার চেষ্টা করি। বর্তমানে শুকলাল মোল্লা, আনন্দ মন্ডল, রবিন কাটানি মিলে আমাদের হয়রানি করতে আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। আমার বাবার অনেক কষ্ট ও শ্রমের বিনিময়ে অর্জিত টাকায় কেনা জমিতে আমরা যেন স্বাচ্ছন্দে থাকতে পারি তার সুব্যবস্থা করার জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি।’
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার সম্পত্তি আমি ভোগদখল করবো এটাই স্বাভাবিক। কিন্তু শুকলাল মোল্লা জোর করে অবৈধভাবে আমার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আমাকেসহ আমার পরিবারের লোকজনকে প্রশাসন যেন নিরাপত্তা দেই ও আমার ক্রয়কৃত সম্পত্তি যাতে তারা জোর করে দখল করতে না পারে, তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’
