জাতীয় খাদ্য নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2024-03-12 ইং
জাতীয় খাদ্য নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:

খাদ্য নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহিদুল আলম। বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক ও খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা গোলাম ফারুক বান্না।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্মার্ট জাতি গঠনের জন্য খাদ্য নির্দেশিকা ২০২০ বাস্তবায়ন করতে হবে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খাচ্ছি, সেগুলো আমাদের কিডনিসহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা ভেবে খাচ্ছি না। ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে চিকিৎসার জন্য। বিশুদ্ধ খাবারের সাথে ইমান আমলের সম্পর্ক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)