কালীগঞ্জ থেকে ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-03-12 ইং
কালীগঞ্জ থেকে ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ বিশ্বাসকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার বিকেলে কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহ সদর থানার পাগলাকানাই মাস্টার পাড়ার মাহাব উদ্দীনের ছেলে। র‌্যাব-৬ জানায়, সবুজ বিশ্বাস কালীগঞ্জ থানার একটি অস্ত্র মামলার আসামি। বিচারে তার ১৮ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে সবুজ বিশ্বাস আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নিদের্শনায় একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবারই তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)