আলমডাঙ্গায় ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতার খোঁজ নিলেন অনিন্দ্য ইসলাম অমিত

আপলোড তারিখঃ 2024-03-11 ইং
আলমডাঙ্গায় ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতার খোঁজ নিলেন অনিন্দ্য ইসলাম অমিত ছবির ক্যাপশন:

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত আলমডাঙ্গার জেহেলা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গত শুক্রবার অসুস্থ জেহেলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে দেখতে আলমডাঙ্গা উপজেলার রুয়াকুলি গ্রামে তার বাড়িতে যান অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তার সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জীবনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জীবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, জীবনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়েনউদ্দিন ময়েন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবিদুজ্বা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দীন খান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আুলম মেহেদী, বাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)