গাংনীতে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী আহত

আপলোড তারিখঃ 2017-09-05 ইং
গাংনীতে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী আহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহিম ওরফে রইচ (৫৬) নামের এক বৃদ্ধ পথচারী আহত হয়েছেন। আহত রইচ গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় রইচ আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান,রইচ শহরের একটি দোকানে মোবাইলফোন কিনে বাড়ি যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে কাথুলী মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহি বাসের সাথে ধাক্কা লেগে সে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)