ঝিনাইদহ ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-09-05 ইং
ঝিনাইদহ ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পবহাটি ট্রাক টার্মিনাল এলাকায় মঙ্গলবার দুপুরে আফিল উদ্দীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুর দুইটার দিকে ট্রাক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি আফিল উদ্দীনের লাশ হাসপাতালে রেখে চলে যায়। মৃত ব্যক্তি আফিল উদ্দীন হিসেবে রেজিষ্টারে উল্লেখ থাকলেও তার পিতা এবং গ্রামের নাম রেজিষ্টারে উল্লেখ নেই। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুনীতি রানী জানান, দুপুর দুইটার দিকে নিজেকে তরিকুল পরিচয় দিয়ে এক ব্যক্তি আফিল উদ্দীনকে নিয়ে আসেন। কিন্তু অনেক আগেই তার মৃত্যু ঘটেছে। মৃত ক্যক্তির মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন আছে। তরিকুল জানিয়েছেন, ট্রাকে উঠে বাশ বাধার সময় আফিল উদ্দীন নিচে পড়ে যায়। বিষয়টি ঝিনাইদহ সদর থানাকে জানানো হয়েছে। লাশ ময়না তদন্তের অপেক্ষায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)