ঝিনাইদহে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2024-03-10 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬। গতকাল শনিবার ভোরে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি।
আটকরা হলেন গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামে মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)।

ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় সন্দেহ হলে একটি পাজেরো গাড়ির গতিরোধ করে তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)