গাংনীর ধানখোলা বাজার কমিটির সভাপতি হলেন অনি, সম্পাদক টোকন

আপলোড তারিখঃ 2024-03-10 ইং
গাংনীর ধানখোলা বাজার কমিটির সভাপতি হলেন অনি, সম্পাদক টোকন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজিদ আহমেদ অনি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাইদ টোকন। এদিকে কোষাধ্যক্ষ নির্বাচিত হন আল মামুন। গতকাল শনিবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ধানখোলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বাজার কমিটি নির্বাচনে সভাপতি পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে তানজিদ আহমেদ অনি (আনারস প্রতীক) ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন (হরিণ প্রতীক) পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু সাইদ টোকন (টিউবয়েল প্রতীক) ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন আলী (মোরগ প্রতীক) পেয়েছেন ৫৪ ভোট। এদিকে কোষাধ্যক্ষ পদে আল মামুন (মোবাইল ফোন প্রতীক) ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাবুল হোসেন (রিং স্লাব) পেয়েছেন ৭৩ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন ধানখোলা বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেব। এছাড়া নির্বাচন কার্যক্রমে সহায়তা করেন রোকনুজ্জামান, জিয়ারুল ইসলাম, রেজানুর রহমান, ইসলাম হোসেন, শাহিন মিয়া, আব্দুল কুদ্দুস, শরিফউদ্দিন, মনিরুজ্জামান রন্টু, শাহজাহান কবির, আমিনুর রহমান মুক্তি ও আসাদুজ্জামান মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)