গাংনীর ৩টি ওয়ার্ডের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-10 ইং
গাংনীর ৩টি ওয়ার্ডের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের ৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাহারবাটী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে ৬২৫ ভোট পেয়ে মহিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট।

এছাড়া একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আবুল বাসার মোরগ প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৬ ভোট। আর শফিউল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভোট, হাফিজুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভোট।

অন্যদিকে, ষোলটাকা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তহিদুল ইসলাম তুহিন ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এছাড়া আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভােট, রকিবুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভোট ও মহিবুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভোট।

সাহারবাটী ও ষোলটাকা ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এবং গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘােষণা করেন।

এদিকে, নির্বাচন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী মােতায়েন করা হয়।
উল্লেখ্য, সাহারাটী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গত বছরের আগস্টে ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাবান আলী গত বছরের অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলী চলতি বছরের জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)