কার্পাসডাঙ্গায় তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-10 ইং
কার্পাসডাঙ্গায় তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাতিমাতুজ জোহরা (রা.) মহিলা মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে ১৯তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মুহাতামিম হযরত মাও. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি জাহিদুর রহমান মুকুল। প্রধান বক্তা ছিলেন মুফতি আবু বকর মোহাম্মদ তাহের। দ্বিতীয় বক্তা ছিলেন মাও. অলিউজ্জামান অলি। মাহফিল পরিচালনা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওমর ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)