ছবির ক্যাপশন:
দর্শনায় মাদক বিক্রেতাদের হামলায় সাংবাদিক নুরুল আলম বাকু আহত
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনায় মাদক ব্যবসায়ীদের হামলায় দৈনিক ইনকিলাবের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি নুরুল আলম বাকু আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দর্শনা কেরু হাই স্কুলের অদুরে ফুলতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর দামুড়হুদা মডেল থানায় তিন মাদক ব্যবসায়ীসহ ৬জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আহত সাংবাদিক নুরুল আলম বাকু জানান,‘ তিনি পেশাগত দায়িত্ব পালন করতে দর্শনা রেলবন্দর সংলগ্ন স্থান ফুলতলায় যান। দর্শনা রেলবন্দরের রেল লাইনের উপর বসে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি এবং সেই মাদক কিনে কিছু ব্যক্তি তা সেবন করছিলো। এসময় ওই ছবি ক্যামেরায় তোলা হয়। তারপর হঠাৎ করে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মরহুম রওশন কাসারীর ছেলে নিজাম (৪৫), পাঠানপাড়ার মরহুম আব্দুল গফুরের ছেলে আব্দুল কুদ্দুস (৩২), কলেজ পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে রিপন (৩৮) সহ অজ্ঞাতনামা ৩ জন তার উপর হামলা চালায়। সে সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে রেল লাইনের পাথর নিয়ে হামলাকারী নিজাম তার মাথায় আঘাত করলে তিনি মারাত্বক আহত হন। ওই মুহুর্তে তারা ক্যামেরায় তোলা ছবি জোরপূর্বক মুছে দেয় এবং ক্যামেরাটি নিয়ে যায়। ঘটনাটি শোনার পর কিছু সাংবাদিক সেখানে জড় হয়ে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপর দামুড়হুদা মডেল থানায় উপস্থিত হয়ে তিনি মামলা করেন’।
এ ঘটনার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাব নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যার পর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল। সভায় সাংবাদিক নূরুল আলম বাকুর ওপর হামলার তিব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দুদিনের আলটিমেটাম দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল বলেন, দুদিনের আলটিমেটামের মধ্যে যদি অভিযুক্তদেরকে গ্রেফতার না করা হয় তাহলে ক্লাব থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের সঙ্গে কথা হয়েছে। তিনি হামলাকারীদের গ্রেফতারের ব্যাপারে আন্তরিক।
সভায় আলোচনা করেন, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক চঞ্চল মেহমুদ, সহ স¤পাদক আহসান হাবিব মামুন, অর্থ স¤পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মনিরুজ্জামান সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক মেহেদি হাসান, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক স¤পাদক মুনজুর আহম্মেদ, দপ্তর স¤পাদক জিল্লুর রহমান মধু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারণ স¤পাদক হারুন রাজু, সদস্য নজরুল ইসলাম, নুরুল আলম বাকু, কামরুজ্জামান যুদ্ধ, সাব্বির আলীম, মল্লিক প্রমুখ। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মকর্তা শোনিত কুমার গায়েন জানান, উক্ত মামলার আসামী দর্শনা কলেজ পাড়া আব্দুস ছাত্তারের ছেলে রিপনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
