দামুড়হুদায় শত্রুতার জেরে ৮ কাঠা জমির ভুট্টা গাছ কেটে দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2024-03-10 ইং
দামুড়হুদায় শত্রুতার জেরে ৮ কাঠা জমির ভুট্টা গাছ কেটে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় শত্রুতার জেরে ৮ কাঠা জমির ভুট্টা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার আনোয়ার হোসেন বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরে মাদ্রাসাপাড়া মৃত ইছাহাক মন্ডলের ছেলে আনোয়ার হোসেন ১০ কাঠা জমিতে ভুট্টা লাগিয়েছিলেন। দামুড়হুদা মাদ্রাসা পাড়ার শামসুল মোল্লা চেংটার ছেলে নুরআলম ও নুর আলমের ছেলে আশিকদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জায়গা নিয়ে বিরোধ তার চলছে। সেই শত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তারা খেতের ৮ কাঠা জমির ভুট্টা গাছ কেটে নষ্ট করে দিয়েছে। এতে তার ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমরা গরিব মানুষ। বিভিন্ন জনের কাছে ধার-দেনা করে চাষ করি। আর এগুলো নষ্ট হয়ে গেল। কি করে ধার-দেনা পরিশোধ করবো? তারা আমাদের একের পর এক ক্ষতি করছে। প্রায় সময়ে জমির বিষয় কেন্দ্র করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি-ধমকি প্রদান করছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)