ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর কুমারীদহে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা। গতকাল শনিবার সারাদিন উপজেলার দর্শনা থানার চন্ডিপুর গ্রামের সাপুড়ে আলমের এবং দামুড়হুদা থানার তারিনীপুর গ্রামের নজু সাপুড়ের দল এই ঝাঁপান খেলা দেখান। এদিন দুই দলের সাপুড়েরা সাপ প্রদর্শন এবং খেলা দেখিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চেষ্ঠা করেন। এই খেলা দেখতে দুপুরের পর থেকেই দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কুমারীদহ গ্রামে ভিড় করে শত শত মানুষ।
খেলায় দর্শনা থানার চন্ডিপুর গ্রামের আলম সাপুড়ের দলকে হারিয়ে দামুড়হুদার হাউলী ইউনিয়নের তারিনীপুর গ্রামের নজু সাপুরের দল বিজয়ী হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঝাঁপান খেলার আয়োজন করেন হাউলী ইউনিয়নের জয়রামপুর কুমারীদ গ্রামের কলম ফকির।
