কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

আপলোড তারিখঃ 2024-03-10 ইং
কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ১৩ নম্বর কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নুরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক আহাম্মেদ ইমন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিজ ইকবাল দায়িত্ব পেয়েছেন। গত শুক্রবার কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেব কলীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে সভাপতি সভাপতি হিসেবে নুরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক আহাম্মেদ ইমন, সহসভাপতি মোহাম্মদ স্বাধিন সুলতান, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিজ ইকবাল দায়িত্ব পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)