প্রবাসী ছেলের চিন্তায় স্ট্রোকে মায়ের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-09 ইং
প্রবাসী ছেলের চিন্তায় স্ট্রোকে মায়ের মৃত্যু ছবির ক্যাপশন:

মালয়েশিয়ায় পুলিশের হাতে ছেলে আটকের খবর শুনে চিন্তায় স্ট্রোক করে সালমা খাতুন (৪৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। ৫ সন্তানের জননী সালমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপির মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

সালমা খাতুনের আত্মীয়-স্বজনেরা জানান, সালমা খাতুনের বড় ছেলে রাজিব হোসেন ছয় মাস আগে ৬ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে কাজ না পেয়ে লুকিয়ে কষ্টে জীবনযাপন করছিলেন। সম্প্রতি মালয়েশিয়া পুলিশ লুকিয়ে থাকা শতাধিক প্রবাসীকে আটক করে। এরমধ্যে আটক হয় রাজিবও। এ খবর শুনে গত বৃহস্পতিবার স্ট্রোক করেন তার মা সালমা খাতুন। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি। স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠানোর পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। সেই চিন্তা থেকেই সালমা খাতুনের স্ট্রোকে মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)