ছবির ক্যাপশন:
জীবননগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বদর উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধ ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি ও বাড়ির সামনে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বদর উদ্দীন তিনি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বদর উদ্দীন উল্লেখ করেন, গত বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জীবননগর বসুতিপাড়ার ফনি মিয়ার ছেলে মো. আলিহীম (৪৫), মো. জাহিদ (৪০), মো. সবুর (৩৬), মো. সাব্বির (২২) ও আলিহীমের ছেলে রাব্বি হোসেন দেশীয় অস্ত্র¿, হাসুয়া, দা, কুড়াল, লাঠি ও শাবল নিয়ে আমার নিজ নামের ১০ শতক জমিতে প্রবেশ করে জমির সীমানার তারকাটা ছিড়ে নিয়ে যায়। আমি ও আমার পরিবারের লোকজন বাধা দিলে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন ও জখমের হুমকি দেয়। তারা আমার জমি জোরপূর্বক দখল করে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
