গৃহকর্তা বলেছেন ডাকাতি, পুলিশ বলছে দস্যুতা

আপলোড তারিখঃ 2024-03-08 ইং
গৃহকর্তা বলেছেন ডাকাতি, পুলিশ বলছে দস্যুতা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামের দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট হয়েছে। স্কুল শিক্ষক জয়দেব বিশ্বাস জানান, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার বাড়ির গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে।

তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে ওই চক্র পার্শ্ববর্তী কৃষক প্রকাশ বিশ্বাসের বাড়িতেও প্রবেশ করে। তার বাড়ি থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন কৃষক প্রকাশ বিশ্বাস।

এ বিষয়ে শৈলকুপায় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মাধবপুর গ্রামে ডাকাতি নয়, দস্যুতার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় মামলা করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)