গাংনীতে মৌমাছির হুলে ৩০ পথচারী আহত

আপলোড তারিখঃ 2024-03-08 ইং
গাংনীতে মৌমাছির হুলে ৩০ পথচারী আহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মৌমাছির হুলে অন্তত ৩০ জন পথচারী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে গাংনী উপজেলার বামন্দী-েেদবীপুর সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্থানীয় ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মোসলেম উদ্দীন ও উপজেলার কোদালকাটি গ্রামের তোফাজ্জল হোসেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয়রা জানান, সড়কের পাশে থাকা বাবলা গাছে একটি মৌমাছির বড় চাকে বাজপাখি ছোবল দেয়। এসময় মৌমাছি চারদিকে ছড়িয়ে পড়ে এবং পথচারীদের হুল ফুটিয়ে দেয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। আহতরা বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন। আহত তোফাজ্জল হোসেন বলেন, আমরা ৬ জন ইট ভাঙা গাড়ি নিয়ে বামন্দী থেকে দেবীপুরের দিকে যাচ্ছিলাম। এসময় রাস্তার পাশে থাকা বাবলা গাছের মৌমাছি আমাদের কামড় দেয়। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে জ্বর আসে। প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি।

আহত মাসুদ রানা বলেন, গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে দেবীপুর গ্রামে ঢুকতেই মৌমাছি হুল ফোটাতে শুরু করে। শরীরে মৌমাছির হুল ফুটানোর কারণে জ্বর এসেছে। দেবীপুর গ্রামের ফারুক আহমেদ বলেন, মৌচাকে বাজপাখি ছোবল দিলে মৌমাছি চারদিকে ছড়িয়ে পড়ে। এবং রাস্তা-মাঠে যাকে পেয়েছে তাকেই হুল ফুটিয়েছে।

স্থানীয় যুবক সোহেল আহমেদ বলেন, কয়েকদিন আগেও একই স্থানে মৌমাছির কামড়ে ৫-৭ জন আহত হয়েছে। আমরা চায় গাছটি কেটে ফেলা হোক। গত বছরেও এই গাছেই মৌচাক বসেছিল। দেবীপুর গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক কামরুল ইসলাম বলেন, মৌমাছির হুলে আহত অনেকেই এসেছিল। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল জানান, বামন্দী-দেবীপুর সড়কে মৌমাছির হুলে অনেকে আহত হয়েছে শুনেছি। আহতদের উদ্ধার করে বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বর মাসে প্রায় ৪০ জনকে হুল ফুটিয়ে আহত করেছিল একই গাছে বসা মৌমাছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)