চুরির বিচার চাওয়ায় শৈলকুপায় কলেজ ছাত্রকে হাতুড়ি পেটা

আপলোড তারিখঃ 2024-03-08 ইং
চুরির বিচার চাওয়ায় শৈলকুপায় কলেজ ছাত্রকে হাতুড়ি পেটা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় চুরির অভিযোগ করায় রাকিন আহম্মেদ নামের এক কলেজছাত্রকে হাতুড়ি পেটা করা হয়েছে। বর্তমানে ওই কলেজ ছাত্র ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবাইপুর যমুনা শিকদার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আহত রাকিন ওই গ্রামের আখের আলীর ছেলে।
রাকিন আহম্মেদ অভিযোগ করেন, এক মাস আগে একই গ্রামের মজিপ বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস গ্রামের মাঠে থাকা রাকিনদের স্যালোমেশিনের যন্ত্রপাতি চুরি করে বিক্রি করে দেয়। বিষয়টি জানার পর রাকিন গ্রামের মাতব্বরদের কাছে বিচার দেয়। বিচারে শিমুলকে চড়-থাপ্পড় ও চুরির মালামাল ফেরত দিতে হয়। গত বুধবার সকালে রাকিন বাড়ির সামনে একটি দোকানে বসেছিল। সেসময় শিমুলের ছোট ভাই মেহেদির সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে মেহেদি ও একই গ্রামের আশরাফুল ইসলাম নাটার ছেলে রিফাত তাকে হাতুড়িপেটা করেন। রাকিনের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে মেহেদি ও রিফাত পালিয়ে যান। পরে রাকিনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাকিন বলেন, মেহেদির ভাই চুরি করেছিল, সেই বিচার দিয়েছিলাম বলে আমাকে এভাবে মারধর করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপায় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, এমন একটা ঘটনার কথা তিনি শুনেছেন। তবে তিনি ওয়াইফাইর পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছেন। ভুক্তভোগী থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)