দামুড়হুদায় মালচিং পেপারে সব্জি চাষ প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস

আপলোড তারিখঃ 2024-03-08 ইং
দামুড়হুদায় মালচিং পেপারে সব্জি চাষ প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিবেশ বান্ধব মালচিং পেপারে সব্জি চাষ প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বিষ্ণুপুর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ইউপি সদস্য খোকন আলীর। পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগীতায় ওয়েভ ফাউন্ডেশন এ মাঠ দিবস বাস্তবায়ন করে। মাঠ দিবসের তাৎপর্য তুলে ধরে শুরুতেই স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের জেষ্ঠ্য সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। এরপর বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার, মালচিং পেপারে টমেটো চাষ করে সফল হওয়া কৃষক আব্দুস সালাম, কৃষক মোজাফফর হোসেন ও জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। মাঠ দিবসে বিভিন্ন এলাকার শতাধিক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)