গাংনীতে আগাছানাশক ছিটিয়ে লাউখেত তছরুপ

আপলোড তারিখঃ 2024-03-08 ইং
গাংনীতে আগাছানাশক ছিটিয়ে লাউখেত তছরুপ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে আগাছানাশক প্রয়োগ করে দুই বিঘা জমির লাউখেত তছরুপ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌগাছা গ্রামের গুচ্ছগ্রামের দুবড়ির মাঠে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে খেত পরিচর্যার সময় ভুক্তভোগী কৃষক আলাল উদ্দীন খেতে আগাছা ছিটানোর বিষয়টি বুঝতে পারেন।

আলাল উদ্দীন জানান, দুবড়ির মাঠে দুই বিঘা ৫ কাঠা জমি লিজ নিয়ে নিয়ে তিনি লাউ খেত করেছিলেন। কিন্তু গত কয়েকদিনে খেতের বেশিরভাগ লাউগাছ মরে যাচ্ছিল। তিনি বিভিন্নভাবে কারণ জানার চেষ্টা করলে আবিষ্কার করেন সম্পূর্ণ খেতে কেউ আগাছানাশক প্রয়োগ করেছে। যার ফলে ধীরে ধীরে লাউ গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, অন্যের জমি লিজ নিয়ে ধারদেনা করে আমি লাউ খেত আবাদ করেছিলাম। ক্ষেতে প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছগুলো ফল দেওয়ার উপযুুক্ত হয়েছিল। আর কিছুদিন পরেই ক্ষেত থেকে লাউ পাওয়া যেত। এমন একটি সময়ে কেউ পূর্ব বিরোধের জেরে আমার খেতে তছরুপ করে দিয়েছে। লাউ বিক্রি করে ধারদেনা শোধ করবো ভেবেছিলাম, কিন্তু এখন নিঃস্ব হলাম। এদিকে, এ ঘটনায় স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের কাছে অপরধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)