গাংনীতে ছয় বিঘা জমির পান বজর পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2024-03-07 ইং
গাংনীতে ছয় বিঘা জমির পান বজর পুড়ে ছাই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার গাংনীতে আগুনে পুড়ে ছাই হয়েছে সাত কৃষকের ছয় বিঘা জমির পান বরজ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গাংনী ইউনিয়নের সাহেবপুর শালিকা এবং বন্দর ভিটা মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন কৃষক তার পান বরজের পাশে আগুন জ¦ালিয়ে বরজ সংস্কারের জন্য পাটকাঠির আশ পুড়িয়ে পরিষ্কার করছিলেন। এসময় হঠাৎ দমকা হাওয়ায় পাশের একটি পানের বরজে আগুন লেগে যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন পাশাপাশি থাকা ৭ কৃষকের ছয় বিঘা বরজে ছড়িয়ে পরে। এসময় খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর পূর্বেই ছয় বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষিরা হলেন- গাংনী শালিকা গ্রামের সারাফ আলী, আকুল বিশ্বাস, রিপন মোল্লা, সাঈদ মিয়া, মান্নান আলী, বন্দরভিটা গ্রামের দেলোয়ার হোসেন ও বগাদী গ্রামের ওসমান মন্ডল। ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রত্যেকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপার্জনের একমাত্র উৎস পান বরজ হারিয়ে তারা নিঃস্ব হয়েছে তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)