জীবননগরের বাঁকায় উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-07 ইং
জীবননগরের বাঁকায় উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বাঁকা গ্রামে কৃষক-কৃষাণিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বাঁকা গ্রামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে বাড়ির আঙিনায় লাগানোর জন্য ২০ জনকে ফলের চারা ও সবজির বীজ দেওয়া হয়। এছাড়া একটি পুষ্টি খাবারের প্লেট (কোন খাবারে কেমন পুষ্টি খেলা) দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো. আরিফ হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম, বাঁকা পশ্চিমপাড়া আইপিএম ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার আমানুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)