জীবননগরে সাংবাদিকদের সঙ্গে এসকে লিটনের মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-03-07 ইং
জীবননগরে সাংবাদিকদের সঙ্গে এসকে লিটনের মতবিনিময় ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাইটিভির সিনিয়র রিপোর্টার এসকে লিটন। গতকাল বুধবার বিকেলে জীবননগর হাসপাতাল রোডে এসকে লিটনের অফিসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক শামসুল আলমের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আবু বক্কর।

সভায় স্বাগত বক্তব্যে এসকে লিটন বলেন, আমি সকল সাংবাদিকদের নিজের ভাই মনে করি। আপনারাও হয়তো তা-ই মনে করেন। আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমি এই উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। এলাকার জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে চাই। আমার যদি কোনো ভুল করে থাকি আপনারা ধরিয়ে দেবেন। আপনাদের পরামর্শ থাকলে তা আমাকে জানাবেন। এসকে লিটন আরও বলেন, আমি সেবা করতে এসেছি, আপনারা পাশে থাকবেন। আমি উপজেলায় নির্বাচন করতে এসেছি জনগণের জন্য। আমি আপনাদের সম্মান রাখার চেষ্টা করবো।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাংবাদিক মতিয়ার রহমান, মানিক, মিথুন, মুতাছিন বিল্লাহ, মিল্টন, এ আর ডাবলু, রকি, হাকিম, সাকিল প্রমুখ। উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সাংবাদিক চাষী রমজান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)