ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ভৈরব নদ থেকে কোমর অপসারণ ও চায়না ম্যাজিক জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে অভিযান পরিচালনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা কোমর অপসারণ ও চায়না ম্যাজিক জাল জব্দ করেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর সুবলপুর ও পুরাতন বাস্তপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত ভৈরব নদে দেশীয় প্রজাতি মাছ রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক যৌথ অভিযানে নদ থেকে কোমর অপসারণ করা হয়। এসময় অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করে জনসম্মুখে নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস ছাত্তার। অভিযানে সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।
