ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নে জেহালা গ্রামের ইয়ারুল (৪০) নামের এক মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ৩টায় অঘোরনাথ মোড়ে আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিদ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই সাজা দেন। ইয়ারুল জেহালা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে কিছু মাদকসহ ইয়ারুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিদ্ধা দাস।
