মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারী নির্যাতন, আটক ৫

আপলোড তারিখঃ 2024-03-06 ইং
মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারী নির্যাতন, আটক ৫ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, তার ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিখ মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন।

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, গত সোমবার বিকেলে ওই এলাকার কাপড় ব্যবসায়ী মহির উদ্দিনের দোকানের সামনে শুয়েছিল ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী। বেলা ৩টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলেন। ওই নারী চলে না গেলে তাকে লাঠি দিয়ে গুঁতা দেন রাব্বি। এসময় ওই নারী রাব্বীর দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর মানসিক প্রতিবন্ধী ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেলে। এতেই ক্ষিপ্ত মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুল ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। দোকানের সামনে ফেলে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় একটি ভিডিও স্থানীয় এক যুবক ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করে। মানসিক প্রতিবন্ধীর নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা করে আসামিদের আদালতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)