ঝিনাইদহে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন

আপলোড তারিখঃ 2024-03-06 ইং
ঝিনাইদহে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দুর করে প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে এ মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উইম্যান এন্ড ই-কমার্সের (উই) সহযোগিতায় এ মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্মার্ট এগ্রিকালচার ফর ফারমার্স অ্যান্ড এন্টারপ্রেনিয়রস (সেইফ)। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন  সেইফের প্রতিষ্ঠাতা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সহধর্মিণী আরিফা জেসমিন কনিকা, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনুাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা মেজর অব. কবির সাকিব, নির্বাহী পরিচালক আইরিন পারভীন প্রমুখ।

বক্তারা, কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি পাঠাতে সেইফ, উই-এর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই উদ্যোক্তা সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ৩৫০ জন নারী-পুরুষ কৃষি উদ্যোক্তা অংশ নেয়। এছাড়া প্রদর্শন করা স্টল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)