ছবির ক্যাপশন:
ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের ব্যবসায়ী আনোয়ার কবীর নান্নু (৬৭) ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার আনোয়ার কবীর নান্নু হৃদ্রোগে আক্রান্ত হন। তাকে প্রথমে ঝিনাইদহ ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মানিকগঞ্জ পৌঁছালে দ্বিতীয় দফায় হৃদ্রোগে আক্রান্ত হন। পরে মানিকগঞ্জের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আজ বুধবার পারিবারিক সিদ্ধান্ত মতে তাকে দাফন করা হবে।
