দামুড়হুদা প্রতিনিধি: হজ পালনের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার আহমেদ হোসেন মন্টু (৭৪) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি দর্শনা থানাপাড়ার মৃত শহিদ মহাসিন আলীর ছেলে ও চুয়াডাঙ্গা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জুর সহোদর। বাংলাদেশ সময় বুধবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে হজ পালনের সময় তার মৃত্যু হয়। পারিবরিক সূত্রে জানা যায়, ২৫ জুলাই চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার আহমেদ হোসেন মন্টু পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। বুধবার রাতে হজ পালনরত অবস্থায় মিনা থেকে আরাফাতে যাওয়ার পথে মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। বৃহস্পতিবার সৌদিতে হজ শেষে তার নামাযে জানাযা করে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
