দামুড়হুদার বুইচিতলায় মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-06 ইং
দামুড়হুদার বুইচিতলায় মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪অর্থ বছরে রবি মৌসুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত শীতকালীন পেঁয়াজ ও গাজর ফসলের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক মমরেজ আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মামুন অর রশিদ, মো. মেহেদি হাসান, মুঈন নাদিম, কৃষক রফিকুল ইসলাম, জামিলুর রহমান, তফসির আহাম্মদ, ছামিদুল গাইন, মন্টু তরফদার, মঞ্জুর আলম, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)