জীবননগরে হারল্যান স্টোরের উদ্বোধন করলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস

আপলোড তারিখঃ 2024-03-06 ইং
জীবননগরে হারল্যান স্টোরের উদ্বোধন করলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ছবির ক্যাপশন:

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে জীবননগর শহরে হারল্যান স্টোরের উদ্বোধন করেছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে জীবননগর উপজেলা মার্কেটে ফিতা কেটে এই দোকানের উদ্বোধন করেন তারা। পরে জীবননগর মুক্তমঞ্চে উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপস্থিত দর্শকের অনুরোধে ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করেন অপু বিশ্বাস ও ইমন।

উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, স্কিন নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চায় না। আমরা সবাই সুন্দর হতে চায়। অনেকেই নায়ক-নায়িকাদের দেখে তাঁদের মতো হতে চায়। স্কিনের যত্ন নিতে চায়। তবে যেমন-তেমন কসমেটিকস ব্যবহার করলে স্কিনের বিভিন্ন রোগসহ ক্যান্সার হতে পারে। তাই পরীক্ষিত কসমেটিক ব্যবহার করতে হবে। আমি আপনাদের হারল্যানের পণ্য ব্যবহারের পরামর্শ দেব।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌরসভার ৬ নম্বর ওর্যাডের কাউন্সিলর মতিয়ার রহমান, জীবননগর হারল্যান স্টোরের স্বত্বাধিকারী আশিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)