অ্যাড. নাহিদ সুলতানা যুথির পক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের নির্বাচনী প্রচারণা

আপলোড তারিখঃ 2024-03-06 ইং
অ্যাড. নাহিদ সুলতানা যুথির পক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের নির্বাচনী প্রচারণা ছবির ক্যাপশন:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৪-২৫ এ সাধারণ সম্পাদক পদে অ্যাড. নাহিদ সুলতানা যুথির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নইম হাসান জোয়ার্দ্দার। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভবনে উপস্থিত হয়ে প্রচারণা ও মতবিনিময় করেন তিনি। পরে নঈম হাসান জোয়ার্দ্দার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহা. শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেনের হাতে অ্যাড. নাহিদ সুলতানা যুথির নির্বাচনী লিফলেট তুলে দেন।

এ সময় নঈম হাসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যর মধ্যে সুপ্রিম কোর্ট বারের সদস্য আইনজীবীগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে অ্যাড. নাহিদ সুলতানা যুথিকে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. ফজলে রাব্বী সাগর, অ্যাড. তছলিম উদ্দিন ফিরোজ, অ্যাড. নাসিম উদ্দিন, অ্যাড. মাসুদুর রহমান রানা, অ্যাড. সাজ্জাদ হোসেন রকি, অ্যাড. তুহিন আহাম্মেদ (১), অ্যাড. মোস্তাফিজুর রহমান মিথুন, অ্যাড. শাহাজাহান মুকুলসহ চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলি, হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা শেখ শাহী, পীরু মিয়া, রামীম হাসান সৈকত, সাবেক ছাত্রনেতা শেখ আনোয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহা. শামসুজ্জোহা উপস্থিত সকলকে আপ্যায়ন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)