জীবননগরের বাঁকা পশ্চিমপাড়া আইপিএম ক্লাব গঠন

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
জীবননগরের বাঁকা পশ্চিমপাড়া আইপিএম ক্লাব গঠন ছবির ক্যাপশন:


জীবননগরের বাঁকা পশ্চিমপাড়া আইপিএম ক্লাবের ১১ সদস্যেরর কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা পশ্চিমপাড়ায় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে তরিকুল ইসলাম সভাপতি ও মো. রিপন হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কমিটি গঠন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার আমানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মো. রাজিব হাসান। কমিটিতে মো. জিল্লুর রহমান সহসভাপতি, মো. বিক্রম হোসেন সহ-সাধারণ সম্পাদক, মো. মাহাবুল হোসেন কোষাধ্যক্ষ, মো. সবুর হোসেব পাপ্পু প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোছা. নেকজান বেগম, মো. হামিদ, মো. পলি খাতুন, মো. মিনাজুল ইসলাম, মো. হাফিজুল রহমান।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আমরা জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান স্যারের সার্বিক তত্ত্বাবধানে আইপিএম স্কুল পরিচালনা করছি। আইপিএম স্কুলে প্রশিক্ষণ নেওয়া কৃষক ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করার জন্য জীবননগর কৃষি অফিস থেকে সকল সহযোগিতা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বাঁকা পশ্চিমপাড়ার কৃষকদের সংগঠিত করতে এই ক্লাব গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)