মহেশপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
মহেশপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর থেকে ১৯৪ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক নামের এক মাদক কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলার ফলসী চরপাড়া গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মহেশপুর থেকে ঢাকাগামী একটি পরিবহনে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে। পরে তাদের একটি অভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করে ১৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭৬ হাজার টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)